নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৯ অক্টোবর ২০২১ঃ
মঙ্গলবার গ্রামের পুকুর থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতের নাম চক্রধর মাহাত(৭৫)। তাঁর বাড়ি বোরো থানার কেন্দাঝোর গ্রামে। এদিনই মৃতদেহের ময়নাতদন্ত হয় পুরুলিয়া দেবেন মাহাত মেডিকেল কলেজে। পুলিসের প্রাথমিকভাবে অনুমান, জলে ডুবে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের।
শেয়ার করুন