নিজস্ব সংবাদদাতা, জয়পুর, ৯ অক্টোবর ২০২১ঃ

মঙ্গলবার অনাস্থা ভোটে হেরে গেলেন জয়পুর ব্লকের রোপো গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান এবং উপপ্রধান। মোট ১১জন সদস্যের মধ্যে এদিন সাত জন উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই অনাস্থার পক্ষে ভোট দেন।
স্থানীয় গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, রোপো গ্রাম পঞ্চায়েতের মোট ১১ জন সদস্য। তার মধ্যে নির্বাচনে বিজেপির সাতজন এবং তৃণমূলের টিকিটে চারজন নির্বাচিত হন। প্রধান হন বিজেপির বিনোদ মাহাত এবং উপপ্রধান শান্তি সিং। পরে বিজেপির দুজন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান। মঙ্গলবার সকালে ত্রিলোচন মাহাত নামে আরো এক বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেন। চাষ মোড়ে তৃণমূলের অফিসে তাঁর হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূল যুব কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি মেঘদুত মাহাত। পরে অনাস্থা ভোটে এদিন তৃণমূলের ৭ জনই উপস্থিত ছিলেন। এ বিষয়ে মেঘদুত বাবু বলেন, ওই এলাকার উন্নয়নের কাজ আরও ত্বরান্বিত হবে। এ বিষয়ে জয়পুরের দায়িত্বপ্রাপ্ত বিজেপির পুরুলিয়া জেলার সাধারণ সম্পাদক শংকর মাহাত বলেন, বিষয়টি জানিনা।

শেয়ার করুন

You cannot copy content of this page