নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৯ অক্টোবর ২০২১ঃ

মানবাজার ও বরাবাজারের বেশ কিছু জায়গায় অভিযান চালিয়ে প্রচুর পরিমানে অবৈধ চোলাই মদ নষ্ট সহ একজনকে গ্রেফতার করলো আফগারি দপ্তর। এদিন মানবাজার ও বরাবাজার আফগারি দপ্তর সূএে জানা যায় যে, বরাবাজার থানার আগাঝোড়,বিশকুদরা,টালাডি ও মানবাজার থানার চাপাতি,রাঙাটাড়,দুলালডি গ্রামে হানা দিয়ে প্রায় ৫০০ লিটার চোলাই তৈরীর উপকরন ও ২৪ লিটার অবৈধ চোলাই উদ্ধার করা হয় ও মানবাজার থানার রাঙাটাড় থেকে একজনকে গ্রেফতার করা হয়।এদিন মানবাজার ও বরাবাজার সার্কেলের ওসি মাজহারুল হক ও ডেপুটি এক্সসাইজ কালেক্টর প্রসেনজিৎ বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়,এবিষয়ে ডেপুটি এক্সসাইজ কালেক্টর প্রসেনজিৎ বিশ্বাস বলেন,গোপন সূএে খবর পেয়ে এই অভিযান চালানো হয়, আগামীদিনে আবারও এধরনের অভিযান চালানো হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page