নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ১৫ নভেম্বর ২০২১ঃ
ঘটনাটি পুরুলিয়া জেলার বলরামপুর থানা অন্তর্গত রাঙাডি গ্রাম সংলগ্ন এলাকার। জানা গেছে মৃত ব্যক্তির নাম বাঁকু টুডু, বয়স ৫২ বছর। বাড়ি বলরামপুর থানার গেড়ুয়া অঞ্চলের ডাভা গ্রামে। পরিবারের এক সদস্য শরৎ বাবু জানান আজ সকালে বাঁকুবাবু বাড়ি থেকে বেরিয়ে ছিলেন পুরুলিয়ার পথে চিকিৎসা করানোর জন্য। পুরুলিয়া থেকে চিকিৎসা করানোর পর বাড়ি ফেরার পথে বাস থেকে নামার পর ঘটনাটি ঘটে। সাথে সাথেই স্থানীয় লোকজনেরা তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে বাঁকু বাবুর দেহ উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাঁসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশ সূত্রের খবর আগামীকাল দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভরমেন্ট মেডিকেল কলেজ ও হাঁসপাতালে মর্গে পাঠানো হবে।
