নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১৫ নভেম্বর ২০২১ঃ

স্বামীবিবেকানন্দ যথার্থই বলেছেন সার্ভিস টু মেন সার্ভিস টু গড, সেই মহান উক্তিকে পাথেয় করে দুঃস্হ অসহায় মানুষদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে সদূর কোলকাতার ডানকুনি থেকে পুরুলিয়া জেলার মানবাজার-২ নং ব্লকের ৮ টি শবর গ্রামে পৌঁছে গিয়েছিলেন বিবেক ব্রতী সেবা ট্রাস্টের সদস্যরা।

এদিন স্মাইল ইউনাইটেড টু স্প্রেড নামক একটি সংস্থার ব্যাবস্হাপনায় ও বিবেক ব্রতী সেবা ট্রাস্টের উদ্যোগে মানবাজার-২ নং ব্লকের গোলাপাড়া হাইস্কুলে ১৫০ জন পুরুষ মহিলাদের হাতে আসন্ন শীত উপলক্ষে কম্বল সোয়েটার ও নানা ধরনের শীত বস্ত্র তুলে দেওয়া হয়।

এখন শবর জনজাতিদের মধ্যে শীত নিয়ে খুব একটা উদ্বেগ না থাকলেও এদিনের এই কর্মসূচীর জেরে বিশেষ করে শবর মায়েদের মধ্যে শীতকে বরন করে নেওয়ার একটা বিশেষ প্রবনতা লক্ষ্য করা যায়।তারা জানায় এখানে বেশীর ভাগ মানুষেই গরীব এই কম্বল সোয়েটার পেয়ে তাদের অনেক কাজে লাগবে ও তাদের খুব আনন্দ ও হচ্ছে।

এব্যাপারে স্মাইল ইউনাইটেড টু স্প্রেড সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে দীর্ঘদিন যাবৎ তারা শবরদের উপর নানান ধরনের কাজ করে আসছে তাই শীত পড়ার আগে এটা তাদের নতূন প্রয়াস আগামীদিনেও মানবাজার মহকুমার বিভিন্ন শবর অধ্যুষিত এলাকায় এরকম কমর্সূচী চলবে।

শেয়ার করুন

You cannot copy content of this page