নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ১৫ নভেম্বর ২০২১ঃ
ইংরেজ সরকারের উপনিবেশিক শাসন ও শোষণের বিরুদ্ধে জাগরিত মুন্ডা বিদ্রোহের নায়ক ধরতি আবা বিরসা মুন্ডার ১৪৭ তম জন্মদিবসে পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যান সমিতির পক্ষ থেকে বলরামপুর দলদেরী বীরসা মোড় প্রাঙ্গণে স্থাপিত বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান এর মধ্য দিয়ে শ্রদ্ধা জানালেন সমিতির কর্মকর্তারা। উপস্থিত ছিলেন
সম্পাদক লক্ষ্মী নারায়ন সিং সর্দার, সহ-সম্পাদক রাম পদ সিং সর্দার, কোষাধ্যক্ষ ঠাকুরদাস সিং সর্দার, বলরামপুর শাখার সভাপতি মান সিং সর্দার, বলরামপুর শাখার সম্পাদক সুনীল সিং সর্দার, অতিথি অঘোর চন্দ্র হেম্ব্রম (পুরুলিয়া জেলা মেন্টর) ও আরো অনেকে।




