নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১৬ নভেম্বর ২০২১ঃ
খুলে গেলো স্কুলের দ্বার, দীর্ঘদিন করোণা অতিমারির কারণে বন্ধ হয়ে গিয়েছিলো রাজ্যের বিদ্যালয় গুলি, অবশেষে আজ ফের রাজ্য সরকারের প্রচেষ্টায় সমস্ত রকম কোভিড পরিস্থিতি মেনে চালু হলো জেলার সমস্ত জায়গার পাশাপাশি মানবাজার এলাকারও স্কুল গুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পঠনপাঠন।
তবে স্কুল না খুলায় একদিকে যেমন গ্রামের ছাত্রছাত্রীদের মধ্যে অনলাইন ক্লাসের একটা অসুবিধা হচ্ছিল। স্কুল চালু হওয়ায় আবার সেই অফলাইনে ক্লাস রুমে বসে শিক্ষক শিক্ষিকাদের কাছে ক্লাস করার সুন্দর অনুভূতির কথাও জানালো অনেক ছাএছাএী।মানবাজার এলাকার মানবাজার রাধামাধব বিদ্যায়তন, মানবাজার গার্লস, স্বপন সুব্রত হাইস্কুল, বিশরী পিডিজিএমও শুরু হয় ক্লাস তবে ক্লাস শুরু হলেও সেভাবে চোখে পড়লো না বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার।
এর কারন অবশ্য শিক্ষকরা বলছেন দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে অনেকেই আসতে ভয় পাচ্ছে বা তাদের কাছে খবর পৌঁছায়নি আজ। প্রথম দিন অবশ্যই ছাত্র-ছাত্রীরা স্কুল মুখো হবে,তবে স্কুলের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের কাছে খবর পৌঁছানো হয়েছিল এবং নোটিশ করাও হয়েছিলো। তাহলে কি কারনে এত কম অনুপস্থিতি না ছাএছাএীদের দের পড়ার প্রতি অনিহা কমে গেছে সেটার দিকেও আগামী দিনে নজর থাকবে সকলের।


