নিজস্ব সংবাদদাতা, কাশীপুর, ১৭ নভেম্বর ২০২১ঃ
আজ কাশীপুর বিধানসভার হুড়া ব্লকের লক্ষণপুর অঞ্চলের বিজেপির সদস্য ভরত কিশোর নিয়োগী, কালিদাস ঠাকুর, কৃপা সিন্ধু শেঠ, আশীষ হালদার, উজ্জ্বলময় মিত্র ও সঙ্গে ৫০টি পরিবার বিজেপি ছেড়ে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়নের আদর্শে অনুপ্রাণিত হয়ে পুরুলিয়া জেলা সভাপতি মাননীয় সৌমেন বেলথরিয়া মহাশয় ও রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ও প্রাক্তন বিধায়ক মাননীয় স্বপন কুমার বেলথরিয়া মহাশয়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

