নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১৮ নভেম্বর ২০২১ঃ

আজ মানবাজার মানভূম মহাবিদ্যালয় তৃণমূল ছাএ পরিষদের উদ্যোগে নবাগত কলেজ পড়ুয়াদের স্বাগত জানানো হয় সাথে রাজ্যের সদ্য প্রয়াত পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এর স্মৃতিতে একটি স্মরণ সভারও আয়োজন করা হয়। এদিন কলেজ চওরে রাজ্যের মন্ত্রীর শোক পালনের পাশাপাশি মন্ত্রীর ছবিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এর পাশাপাশি আজ কলেজ ছাত্র-ছাত্রীদের মাক্সও বিতরণ করা হয় কলেজের গেটের সামনে থেকে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানবাজার-১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি অপূর্ব সিংহ, মানবাজার-১ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নবকিশোর প্রামানিক, জেলা তৃনমুল ছাএ পরিষদের সদস্যরা সহ মানভূম কলেজের তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের অন্যান্য সদস্যরা।

শেয়ার করুন

You cannot copy content of this page