নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১৯ নভেম্বর ২০২১ঃ

বাগানের বিনোদনের সাথে এবার পথচলতি মানুষ সহ সকলের জন্য পেট পুরে খাওয়ানোর বন্দোবস্ত করলেন মানবাজার শহরের এক ব্যক্তি। মানবাজার মহকুমা অফিসের একদম ঠিক ঢিল ছোড়া দূরত্বেই এই ক্যান্টিন চালু হলো। মাএ ১৫ টাকাতেই মিলবে পেট ভর্তি দুপুরের খাবার। খাবার তালিকায় ভাত ডাল সবজি চাটনি পাপড় সহ রয়েছে বাঙালির প্রিয় পায়েশও।

শুক্রবার মানবাজার-১ নম্বর পঞ্চায়েত সমিতির “আমার বাগান আমার চেতনা” উদ্যোনে এই ক্যান্টিনের শুভ উদ্বোধন করেন মানবাজার-১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি। মূলত এই উদ্যানটি মানবাজার-১ নং পঞ্চায়েত সমিতির কিন্তুু দেখভালের জন্য মানবাজার শহরের দীনু বাগড়ী নামে এক ব্যাক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনিই নিজ উদ্যোগে এরকম একটি ভালো উদ্যোগ নিয়েছেন যা সাধারণ মানুষের সত্যিই অনেক উপকার হবে।

এবিষয়ে মানবাজার এর বাসিন্দা বাবলু চন্দ্র বলেন,সামনেই এত গুলো সরকারি অফিস অজস্র মানুষ আসে নানারকম কাজ নিয়ে আমিও এসেছিলাম, এত কম দামে ভালো খাবার পাবো আশা করিনি,খুব উপকারেই হলো। বাগানের পাশেই রয়েছে বাস, ট্যাক্সি, অটো স্যান্ড তাই ওখান থেকেও একজন গাড়িচালক সঞ্জয় সিং বলেন,মাএ ২০০ টাকা বেতনে এত দিন বাইরে ৫০ টাকা দিয়ে খাবার খেতে অনেক অসুবিধা হতো ভালোই হলো আামদের, ১৫ টাকা দিয়ে খেতে পারবো।

এবিষয়ে উদ্যানটির দেখভালের দায়িত্বে থাকা দিনু বাগড়ী বলেন, অনেক দিনের ইচ্ছে ছিলো এটা করবো, তাই একটা উদ্যোগ নিলাম।ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি বলেন, খুব সুন্দর উদ্যেগ আরও যেন এরকম বিভিন্ন জায়গায় হয় তার ব্যাবস্হা করবো,এতে সকলের অনেক উপকার হবে।

এদিন পার্কে বেড়াতে আসা অনেক পর্যটকেই খেয়ে দেখেন এই ১৫ টাকার পেট ভর্তি খাবার শেষে বলেন যাক এক কাজে দূই কাজেই হবে এখানে, ঘোরাও হবে আাবার পেট ভরে খাবার খেয়ে বাড়ি ফেরাও যাবে।

শেয়ার করুন

You cannot copy content of this page