নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১৯ নভেম্বর ২০২১ঃ

নিয়ন্ত্রণের হারিয়ে ধান ক্ষেতে পোল্ট্রি বোঝাই ছোট হাতি গাাড়ি, এদিন ঘটনাটি ঘটে মানবাজার বরাবাজার রাজ্য সড়কের উপর ডাহা মোড় এলাকায়। স্হানীয়রা জানায় শুক্রবার ভোরবেলায় মানবাজার থেকে বরাবাজার দিকে পোল্ট্রি বোঝাই করে নিয়ে যাওয়ার সময় দূর্ঘটনার কবলে পড়ে ছোটহাতিটি এবং পাশের একটি ধান ক্ষেতে পড়ে যায়।ঘটনার কথা জানাজানি হতেই ভিড় জমান এলাকার মানুষজন। এদিকে ঘটনার কথা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানা পুলিশ এবং এক্সিভেটর দিয়ে গাড়িটিকে উদ্ধার করা হয়, তবে ঘটনায় কোনো হতাহতের খবর নেই।

শেয়ার করুন

You cannot copy content of this page