নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২৩ নভেম্বর ২০২১ঃ

আজ বেলা ১২ টা নাগাদ হঠাৎ করেই ঝাড়বাগদা গ্রামের এক ব্যাক্তির বাড়িতে আগুন লেগে যায়। এদিন স্থানীয় সূত্রে জানা যায় যে, রাসু মাঝি নামের ওই ব্যাক্তির খড়ের ঘরে আগুন লাগে। প্রাথমিক ভাবে গ্রামবাসীরা নেভানোর চেষ্টা করে। পরে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।

শেয়ার করুন

You cannot copy content of this page