নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২৩ নভেম্বর ২০২১ঃ

নিত্য প্রয়োজনীয় জিনিসপএের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও রাজ্য সরকারের একাধিক পদক্ষেপকে অযৌক্তিক বলে দাবী জানিয়ে আজ মানবাজার মহকুমা শহরে একটি পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করলো মানবাজার মহকুমা জাতীয় কংগ্রেস কমিটি।এদিন মানবাজার বাসস্ট্যান্ড থেকে মানবাজার হসপিটাল মোড় পর্যন্ত একটি মিছিলের মাধ্যমে জনজাগরণ অভিযান করে মহাকুমা জাতীয় কংগ্রেস। এই পদ যাএায় পা মেলান পুরুলিয়া জেলার কংগ্রেসের সভাপতি নেপাল মাহাতো সহ দলীয় কর্মীরা। ছিলেন কংগ্রেসের মানবাজার ও পুঞ্চা কমিটির দায়িত্বে থাকা নেতৃত্ব বারিদবরণ মাহাতো। এদিন পুরুলিয়া জাতীয় কংগ্রেসের সভাপতি নেপাল মাহাতো বলেন, কৃষক বিল শুধু বাতিল করলে চলবে না বিল বাতিল না করার ফলে কৃষকদের যে এতদিন ক্ষতি হয়েছে তা ক্ষতিপূরণ দিতে হবে, এর পাশাপাশি তিনি বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একাধিক নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে ও সোচ্চার হন।

শেয়ার করুন

You cannot copy content of this page