নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২৪ নভেম্বর ২০২১ঃ
করোণা অতিমারি কাটিয়ে দীর্ঘ দুই বছর পর খুলেছে স্কুল কলেজ, চলছে সমস্ত রকম কোভিদ বিধিনিষেধ মেনে ক্লাসেও, এদিকে ১৬ নভেম্বর থেকে শুরু হওয়া ক্লাস ১ সপ্তাহ পেরিয়ে গেলো। সেই কারণে স্বাস্থ্য দপ্তর ও শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে স্কুলের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য বিশেষ ভাবে উদ্যোগ নেওয়া হলো।
আজ মানবাজার-১ নং ব্লকের মানবাজার রাধামাধব বিদ্যায়তনে মানবাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে আসা তিনজন স্বাস্থ্য কর্মী বিভিন্ন ভাবে ছাএ ছাএীদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা চালালেন, দেখা হয় প্রেসার, হাইট ও অন্যান্য কোনো শারীরিক সমস্যা হচ্ছে কি না।
এবিষয়ে মানবাজার রাধামাধব বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চন্দ জানান, এটি একটি সুন্দর প্রদক্ষেপ যা এই করোনার সময়ে স্কুলে যে ছাএ ছাএীরা আসছে তাদের একটা স্বাস্থ্য পরীক্ষার সুযোগ হয়ে গেলো, তবে এই ধরনের শিবির পুরুলিয়া জেলায় কোনো স্কুলে শুরু হয়নি।মানবাজার-১ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক জিৎ সরকার বলেন, এটি স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী প্রতিটি স্কুলেই করা হবে, আজ তার সূচনা হলো।
শেয়ার করুন