নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, ১ ডিসেম্বর ২০২১ঃ

আজ খুললো বামনি ঝর্ণার গেট। দীর্ঘ বেশ কয়েক মাস বন্ধ থাকার পর আজ, বুধবার অযোধ্যার বামনি ঝর্ণার গেট পর্যটকদের জন্য খুলে দেওয়া হল। বাঘমুন্ডি বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, দপ্তরের একাধিক আধিকারিকদের উপস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়েই এদিন বামনি ঝর্ণার গেট খোলা হয়। এদিন পুরুলিয়া ডিভিশনের ডি এফ ও দেবাশিস শর্মা জানিয়েছেন, বিগত করোনা পরিস্থিতি ও লকডাউনের কারনে এই বামনি ঝর্ণার গেট বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীকালে বন দপ্তরের পক্ষ থেকে বেশ কিছু পরিকাঠামোগত উন্নয়ন মূলক কাজের জন্য কিছুদিন বন্ধ রাখা হয়েছিলো ঝর্ণার গেট। এদিন ফিতে কেটে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়েই ঝর্ণার গেট খোলেন ডি এফ ও দেবাশিস শর্মা। গেট খোলার পর তিনি নিজেও ঝর্ণার পরিসর ঘুরে দেখেন।

Advertisement

প্রসঙ্গত, দুর্গা পুজোর সময় থেকেই পর্যটনের মরশুম শুরু হয়েছে। ভিন জেলা ও ভিন রাজ্য থেকে পর্যটকদের ঘুরতে আসাও রীতিমত শুরু হয়ে গিয়েছে অযোধ্যা পাহাড়ে। ঘুরতে এসে পর্যটকেরা পাহাড়ের মূল আকর্ষণ বামনি ফলস্ বা ঝর্ণা দেখতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। বন দপ্তর জানিয়েছিল, “পরিসরের কিছু পরিকাঠামোগত উন্নয়নের কাজের জন্য গেট বন্ধ রাখা হয়েছে”। আজ সেই গেট ফের খুলে গেল। ফলে চলতি পর্যটন মরশুমে নামনি ঝর্ণা দেখতে আর কোন বাধা থকলো না পর্যটকদের।

শেয়ার করুন

You cannot copy content of this page