নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, ১ ডিসেম্বর ২০২১ঃ
বাড়ির মধ্যেই এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দামোদরপুর এলাকায়। বুধবার পুঞ্চা থানার দামোদরপুর গ্রামের সহিস পাড়ার বাসিন্দা চক্রধর সহিসের মেয়ে মল্লিকা সহিসের বাড়ির মধ্যেই গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, বাড়ির মধ্যেই ফাঁস লাগানো মল্লিকা সহিসের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন পরিবারের লোকজন। ঘটনা জানাজানি হতেই দামোদরপুর গ্রাম সহ সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুঞ্চা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। এদিনই দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুঞ্চা থানার পুলিশ।
শেয়ার করুন