নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুর, ২ ডিসেম্বর ২০২১ঃ
খোদ তৃণমূল যুব সভাপতির ঘরে গভীর রাতে দুষ্কৃতিরা ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ। আর তাই নিয়ে উত্তাল মহকুমার রাজনৈতিক মহল। ঘটনাটি ঘটেছে রঘুনাথপুরে। জানা গিয়েছে, রঘুনাথপুর-১ ব্লক তৃণমূল সভাপতি সৌমেন তেওয়াড়ির ঘরে বুধবার দুষ্কৃতিরা ঢোকার চেষ্টা করে। এ বিষয়ে আজ, বৃহস্পতিবার সকালে আদ্রা থানায় তিনি অভিযোগও করেন।
সৌমেন তেওয়াড়ি জানান, গতকাল (বুধবার) রাত ১ টা নাগাদ আমার বাড়ির দরজা খুলে কয়েকজন বাড়িতে ঢোকার চেষ্টা করছিল। আওয়াজে ঘুম ভাঙতেই গ্রামের কয়েকজন ও পুলিশকে জানাই। গ্রামবাসীরা বেরোতেই দুষ্কৃতিরা রাস্তায় থাকা গাড়ি নিয়ে পালিয়ে যায় বলে দাবি সৌমেন বাবুর। তিনি বলেন, পালানোর সময় গাড়ির আলো বন্ধ করেই পালায় দুষ্কৃতিরা। তবে যতটুকু বুঝতে পেরেছি, চার-পাঁচজন ছিল। বৃহস্পতিবার সকালেই সৌমেন তেওয়াড়ি আদ্রা থানায় অভিযোগ দায়ের করেন। রঘুনাথপুরের মহকুমা পুলিশ আধিকারিক দুর্বার বন্দোপাধ্যায় বলেন, বিষয়টি জানা নেই। অভিযোগের কথা স্বীকার করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে আদ্রা থানার পুলিশ জানিয়েছে।
শেয়ার করুন