নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৩ ডিসেম্বর ২০২১ঃ
রক্তদান জীবন দান এই বার্তা কে সামনে রেখে আজ মানবাজার-১ নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। উক্ত রক্তদান শিবিরে মোট ৫০ জন রক্তদাতা রক্ত দান করেন। এদিন মানবাজার-১ নম্বর ব্লকের আনন্দধারা মিটিং হলে পুরুলিয়া ব্লাড ব্যাংক থেকে আসা কমীরা এই রক্তদান শিবিরে অংশ নেন।রক্তদান শিবিরকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য উপস্থিত ছিলেন মানবাজার এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ী, মানবাজার-১ পঞ্চায়েত সমিতির সভাপতি পুষ্প দাস, সহকারি সভাপতি দিলীপ পাত্র ও মানবাজার-১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবেন মাহাতো সহ বিশিষ্ট ব্যক্তিরা।


