নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৪ ডিসেম্বর ২০২১ঃ
চারটি দপ্ততরের বহির্বিভাগ ও অন্তর্বিভাগ পুরুলিয়া সদর ক্যাম্পাস থেকে মেইন বিল্ডিং হাতোয়াড়া ক্যাম্পাসে স্থানান্তরিত হচ্ছে। দেবেন মাহাতো গভর্নমেন্ট কলেজ ও হাসপাতালের “চক্ষু বিভাগ” (Department Of Ophthalmology), “চর্ম বিভাগ” (Department Of Dermatology including ICTC, Suraksha clinic and Link Art Center ), “দন্ত বিভাগ” (Department Of Dentistry),এবং “মানসিক বিভাগ ও তামাক মুক্তি কেন্দ্র” (Department Of Psychiatry and Tobacoo Cessation Center) এর বহির্বিভাগ এবং অন্তর্বিভাগ আগামী ১৩.১২.২০২১ এ পুরুলিয়া সদর ক্যাম্পাস থেকে স্থানান্তরিত হয়ে হাতোয়াড়া (SSH Building) ক্যাম্পাসে চালু হবে এবং ওখান থেকেই চিকিৎসা প্রদান করা হবে।

