নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৪ ডিসেম্বর ২০২১ঃ

আজ মানবাজার-১ নম্বর ব্লকের কামতা জঙ্গীদিরি অঞ্চলের টুইকা আমবাগান ফুটবল ময়দানে শুরু হলো দ্বি দিবসীয় এক বিশাল ৪ লাখ ৮০ হাজার টাকার ফুটবল প্রতিযোগীতা।এদিন ফুটবলে কিক মেরে খেলার শুভ উদ্ভোদন করেন মানবাজার-১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পুস্প দাস। চাঁদমারসাল গাঁওতার উদ্যোগে এবং কামতা জাঙ্গীধিরি অঞ্চলে সহযোগিতায় এই খেলায় মোট চারটি দল অংশগ্রহণ করে। এদিন খেলার উদ্বোধনীতে উপস্থিত ছিলেন কামতাজাঙ্গীধিরি অঞ্চলের প্রধান সোনামনি মাহাতো,বিশেষ সমাজসেবী ভক্ত পান্ডে, গোপালনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান কিশোর মাহাতো এবং কেন্দা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিশিষ্ট ব্যাক্তিত্বরা।

শেয়ার করুন

You cannot copy content of this page