নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৪ ডিসেম্বর ২০২১ঃ
পুরুলিয়ার অন্নপূর্ণা ফ্লাওয়ার মিল একটি সুপ্রাচীন ও ঐতিহ্যমন্ডিত প্রতিষ্ঠান। ব্যবসার পাশাপাশি নানান সময়ে সমাজসেবার অনন্য নজির সৃষ্টি করেছে এই প্রতিষ্ঠান। অসহায় ও নিপীড়িত মানুষের পাশে থাকার ক্ষেত্রে নানা ধরণের সেবা কর্মসূচি নিরন্তর ভাবে গ্রহণ করে চলেছেন এই প্রতিঠানটি। সম্প্রতি, পুরুলিয়া রোটারী ক্লাবের সহযোগিতায় এবং গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় পরিচালিত ‘ মে আই হেল্প ইউ ‘ গ্রুপের ব্যবস্থাপনায় মানবাজার ১ নং ব্লকের সাওতাল অধ্যুষিত বালিদুমি, কচুপাড়া ও পোনারডাঙা গ্রামে ৬০ টি দুঃস্থ পরিবারের হাতে কম্বল তুলে দেওয়া হল। এছাড়াও স্থানীয় শিশুদের হাতে বই, কলম ও রঙ পেন্সিল উপহার হিসাবে প্রদান করা হয়। আজকের এই বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক অমিতাভ মিশ্র, শিক্ষক সুরেশ গোপ মন্ডল, সমাজ কর্মী পরিমল মুর্মু, ফকিরচন্দ্র হেমব্রম প্রমূখ ব্যক্তিবর্গ।




