নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ৯ ডিসেম্বর :
গতবুধবার কপ্টার দুর্ঘটনায় চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়ত ও তাঁর স্ত্রী মধুলিকা-সহ মৃত্যু হয়েছিল ১৩ জন বীর সৈনিকের। আজ বৃহস্পতিবার তাঁদের সম্মান জানানোর উদ্দেশে বলরামপুর স্টেশন চত্বরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলো বলরামপুর ডাকবাংলো ওয়ারিয়র্স ।এদিন ডাকবাংলো ওয়ারিয়র্স এর সদস্যরা এক মিনিট নিরবতা পালন করে মোমবাতি প্রজ্বলন করে শহীদ বীর সৈনিকদের শ্রদ্ধা জ্ঞাপন করেন।এবিষয়ে হাবালদার সন্তোষ দাস জানান এই মর্মান্তিক কপ্টার দুর্ঘটনায় বীর সৈনিকদের না ফেরার দেশে চলে যাওয়াতে আন্তরিক ভাবে শোকাহত।এনারা যেখানেই থাকুক তাদের আত্মার শান্তি কামনা করি।


