নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১৫ ডিসেম্বর :

গ্রামে পৌঁছায়নি পানীয় জলের পাইপ লাইন,ফলে দীর্ঘদিন জলকষ্ট ভুগছেন পুরুলিয়া জেলার মানবাজার মহকুমার পুঞ্চা থানার অন্তর্ভুক্ত মানবাজার-১ নম্বর ব্লকের অন্তর্গত পায়রাচালী গ্রামের বাসিন্দারা।এই দাবিকে সামনে রেখেই আজকে আমরণ অনশনে বসলেন পায়রাচালী গ্রামের বাসিন্দারা।এদিন সকাল ৮ থেকেই ধর্না মঞ্চে দেখা যায় দীর্ঘদিন ধরে আন্দোলন করা এই অঞ্চলের মহিলা সমিতির সদস্যরা।

ঢিলছোড়া দূরত্বে কাঁসাই নদী অথচ এই অঞ্চলে পাইপলাইনের জল এখনো পৌঁছায়নি কেন এই দাবিকে সামনে রেখে এইঅনশন আন্দোলন বলে জানায় অনশনকারীরা।

এবিষয়ে পায়রাচালী গ্রামের বাসিন্দা তুলশী বাউরী বলেন আামদের গ্রামে পরিশ্রুত পানীয় জল নেই,পঞ্চায়েত থেকে আরম্ভ করে সব জায়গায় বিষয়টি জানিয়েছি কিন্তু কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে অনশনে বসেছি।আরেক বাসিন্দা মিঠু দে দাবী পানীয় জলের এখানে টিউবওয়েল ই ভরসা,সেই জলে ভাত ডাল সেদ্ধ হয় না,তাই সমস্যায় পড়ি।

দীর্ঘ ৫ ঘন্টা অনশন চলার পর ঘটনাস্থলে পৌঁছান মানবাজার এক নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পিএইচই আধিকারিক।ঘটনাস্থলে গিয়ে অনশনকারীদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অনশন তুলে নেন।এবিষয়ে মানবাজার এক’নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজীব মূর্মূ বলেন,সমস্যার কথা ওনারা বললেন,সামনেই জাইকার একটি প্রোজেক্ট চলছে যাতে ওই প্রোজেক্ট এক্সটেনশন করে নিয়ে আসা যায় সেবিষয়ে চেষ্টা করা হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page