নিজস্ব সংবাদদাতা, ঝালদা, ১৬ ডিসেম্বর ২০২১ঃ

মজুরি বৃদ্ধির দাবিতে পথ অবরোধ করলেন বিড়ি শ্রমিকরা। আজ পুরুলিয়া বিড়ি শ্রমিক সংঘের সদস্যরা ঝালদার ব্লক মোড়ে পথ অবরোধ করেন। সংগঠনের পক্ষে সম্পাদক তপন রজক জানান, বিগত সেপ্টেম্বর মাসে দ্বিপাক্ষিক চুক্তি মত বিড়ি শ্রমিকদের ২৬ টাকা মজুরি বৃদ্ধি হয়। যা ১৫ ই নভেম্বর থেকে কার্যকর করার কথা ছিল। কিন্তু প্রায় এক মাস পেরিয়ে গেলেও মজুরি বৃদ্ধির চুক্তি কার্যকর হয় নি | তিনি আরো বলেন, এ নিয়ে আমরা বার বার প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কিন্তু সুরাহা না হওয়ায় আজ বাধ্য হয়ে পথ অবরোধ করতে হয়েছে বলে সংগঠনের সদস্যদের দাবি। প্রায় আধ ঘণ্টা অবরোধের ফলে এদিন ব্লক মোড়ে বেশ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনিক আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।

শেয়ার করুন

You cannot copy content of this page