নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১৬ ডিসেম্বর ২০২১ঃ
বৃহস্পতিবার বিশরী গ্রাম পঞ্চায়েত এলাকায় ৮ টি সোলার পরিচালিত পানীয় জলের কল উদ্বোধন করলেন বিশরী গ্রাম পঞ্চায়েতের প্রধান সজ্জিতা বেশরা। এদিন জল নিতে আসা এক গ্রামবাসী বলেন, গ্রীষ্মকালে জল নিতে খুবই অসুবিধা হতো। কুয়োও শুকিয়ে যেত। এবার পানীয় জলের কল হয়ে যাওয়ায় আর কোনো অসুবিধা হবে না। এদিন জল প্রকল্পের উদ্বোধনে এসে মানবাজার-১ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাএ জানান, প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় অধিকাংশ এলাকাতই সোলার পাম্প স্হাপন করা হয়ে গিয়েছে। এবার মানবাজার ব্লকের বাকি গ্রাম পঞ্চায়েত গুলিতেও এধরনের সোলার চালিত পাম্পের সাহায্যে পানীয় জলের কল বসানোর ব্যবস্থা করা হবে।



