নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২০ ডিসেম্বর ২০২১ঃ

বহুজাতিক বাণিজ্যিক সংস্থার স্বার্থে মোবাইল ফোনের রিচার্জ ও ডাটা প্ল্যানের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ (সোমবার) এস ইউ সি আই (সি) – র যুব সংগঠন এ আই ডি ওয়াই ও এবং ছাত্র সংগঠন এ আই ডি এস ও-র পক্ষ থেকে পুরুলিয়া শহরে একটি বিক্ষোভ মিছিল করা হয়। এদিন জুবিলি পার্ক থেকে শুরু করে শহরের ট্যাক্সি স্ট্যান্ড, হাটের মোড় হয়ে কোর্ট মোড়ে মিছিল শেষ হয়। এই মিছিলের শেষে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন যুব সংগঠন এ আই ডি ওয়াই ও-র পুরুলিয়া জেলা সম্পাদক স্বদেশপ্রিয় মাহাত এবং ছাত্র সংগঠন এ আই ডি এস ও-র পুরুলিয়া জেলা সম্পাদকমন্ডলীর সদস্যা যশোদা মাহাত।

শেয়ার করুন

You cannot copy content of this page