নিজস্ব সংবাদদাতা, পাড়া, ২৩ ডিসেম্বর ২০২১ঃ
বিধানসভা নির্বাচনের পর থেকেই জেলাজুড়ে বিজেপিতে ভাঙন ধরিয়ে ক্রমশঃ শক্তিশালী হয়েছে জেলা তৃণমূল। এবার পাড়া বিধানসভাতেও বিজেপি দলে বড়সড় ভাঙন ধরল। আজ পাড়া বিধানসভার অানাড়া অঞ্চলের বিজেপির সোহার বুথ সভাপতি দিলীপ বাউরি, ওই বুথেরই বিজেপির মহিলা শাখার সক্রিয় কর্মী মৌমিতা মাজি সহ প্রায় ১০০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। এদিন দলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া।
শেয়ার করুন