নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২৪ ডিসেম্বর ২০২১ঃ

শতাব্দী প্রাচীন মানবাজার রাধামাধব বিদ্যালয়ের মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন কক্ষ। এদিন সর্বশিক্ষা মিশনের অর্থানুকূল্যে তৈরী অতিরিক্ত শ্রেনীকক্ষের শুভ উদ্ভোদন করেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারানী টুডু।

এদিন অতিরিক্ত শ্রেণিকক্ষের উদ্বোধনের পাশাপাশি বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন খাতে
নিজের দপ্তর থেকে অর্থ সাহায্য করার আশ্বাস দেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু। এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার চন্দ্র বলেন, সকলকে পাশে পেয়ে খুবেই আনন্দিত। এর সাথে শতাব্দী প্রাচীন এই স্কুলের উন্নয়নের জন্য সকলের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিদ্যালয়ের সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী জানিয়েছেন, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী আপাতত বিদ্যালয়কে ১৫ লক্ষ টাকা দিয়ে সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন। এতে অনেকটাই স্কুলের পরিকাঠামো কত উন্নয়নের সহায়ক হবে।

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদ শিক্ষা ও ক্রীড়া কর্মদক্ষ গুরুপদ টুডু, জেলা শিক্ষা অধিকর্তা বিকাশ রঞ্জন মজুমদার, মানবাজার-১ অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ বেরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা।

শেয়ার করুন

You cannot copy content of this page