নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২৫ ডিসেম্বর ২০২১ঃ

শুরু হতে চলেছে পিকনিকের মরশুম, আর এই পিকনিকের সময় দুর্ঘটনার সম্ভাবনা থাকে সবথেকে বেশি কারণ জনগণ অসচেতনভাবে গাড়ি চালান, এবার সেই কারনে সাধারণ মানুষদের সচেতন করতে অভিনব কৌশল নিলো পুরুলিয়া জেলা পুলিশ।

এদিন মানবাজার এসডিপিও র নেতৃত্বে মানবাজার মহাকুমার মানবাজার শহরে সান্তা ক্লজ এর মাধ্যমে সচেতন মূলক বার্তাদিলো পুলিশ। এদিন হেলমেট হীন বাইক চালকদের দাঁড়িয়ে সচেতনতার পাঠ দেয় সান্তা,সাথে দেওয়া হয় চকলেটও। তবে পুলিশের এহেন ভূমিকায় নজর কেড়েছে সকলেরেই। এদিন এই কমসূচীতে উপস্থিত ছিলেন মানবাজার সিআই, মানবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।

শেয়ার করুন

You cannot copy content of this page