নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২৮ ডিসেম্বর ২০২১ঃ
আবারও পানীয় জলের সমস্যায় জেরবার মানবাজারবাসী, এবার সমস্যার মুখে মানবাজার মহকুমা শহরের কেন্দ্রবিন্দু মাঝপাড়া এলাকার বাসিন্দারা। এদিন সকাল থেকেই পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসীরা।
স্হানীয়রা জানায় গত মাসেই পাইপ ফেটে যায় জলের তারপর থেকে আর মেরামতের কোনো ব্যাবস্হা করা হয়নি ফলে পানীয় জল পেতে সমস্যায় পড়েন এই এলাকার বাসিন্দারা তাই বাধ্য হয়ে তারা পথ অবরোধ করেন,এর আগেও একবার পথ অবরোধ করা হয়েছিলো কিন্তুু কোনো লাভ হয়নি। এদিন বিক্ষোভ আন্দোলনে সামিল পূজা গাঙ্গুলী জানান, ট্যাঙ্কের জল খেয়ে বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে, অন্য কলে গেলে জল দিচ্ছেন না আমাদের তাই বাধ্য হয়ে পথ অবরোধ করেছি।
এদিন পথ অবরোধের কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ, এবং পিএইচ এর আধিকারিক ও মানবাজার-১ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাএ। তাঁরা স্হানীয় বাসিন্দাদের গতকালই কাজ শুরু করার আশ্বাস দিলে আপাতত অবরোধ তুলে নেন বাসিন্দারা। এবিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে পিএইচইর ইঞ্জিনিয়ার এসকে আব্দুল আজিজ জানান, সত্যি সমস্যা রয়েছে এলাকায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে, আপাতত ট্যাঙ্ক দেওয়া হচ্ছে।




