নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৮ ডিসেম্বর ২০২১ঃ
সোমবার রাতে পুরুলিয়া শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে ফুটপাতবাসী ও দুস্থ মানুষদের কম্বল বিতরণ করল ডি এস কে ডি এ ভি পাবলিক বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে প্রতি বছরই বড়দিনের মরশুমে বিদ্যালয়ের পক্ষে এই ধরনের সমাজসেবা মূলক কর্মসূচি গৃহীত হয়। এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি। জানা গিয়েছে সোমবার রাত্রি ১০ টা নাগাদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত বিশ্বাসের তত্ত্বাবধানে শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে দুস্থ মানুষদের কম্বল বিতরণ করা হয়েছে।



