নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, ২৯ ডিসেম্বর ২০২১ঃ :
অযোধ্যা পাহাড়ে পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগমের উদ্যোগে আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা করলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু। অযোধ্যা পাহাড়ের ওপর হিলটপের মাঠে ওই প্রতিযোগিতার সূচনার অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাত প্রমুখ। মন্ত্রী বলেন, প্রতিযোগিতার মাধ্যমে একদিকে যেমন আদিবাসী সংস্কৃতি ধরে রাখা সম্ভব হবে তেমনই নতুন প্রতিভাও উঠে আসবে।


