নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২ জানুয়ারি ২০২২ঃ

নতুন বছরের দ্বিতীয় দিনই বড়সড় ধাক্কা খেল পুরুলিয়া জেলা স্বাস্থ্য দপ্তর। আজ, রবিবার ভোরের দিকে কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ডেপুটি সি এম ও এইচ-১ সত্য নারায়ণ চৌধুরি বলে পুরুলিয়া জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। এ বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কুনাল কান্তি দে জানান, ডেপুটি সি এম ও এইচ-১ সত্য নারায়ণ চৌধুরি কয়েকদিন আগে কোভিড আক্রান্ত হয়েছিলেন। কলকাতা মেডিক্যাল কলেজে তাঁর চিকিৎসা চলছিল । সেখানেই আজ ভোরের দিকে তাঁর মৃত্যু হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page