নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ৩ জানুয়ারি ২০২২ঃ

করোনার মোকাবিলায় নতুন নির্দেশকা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। জেলাজুড়ে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। ইতিমধ্যেই পুরুলিয়ার জেলা শাসক রাহুল মজুমদার সংক্রমণ আটকাতে প্রতিটি ব্লককে কড়া নিয়ন্ত্রণ বিধি লাগু করার নির্দেশ দিয়েছেন। সেইমতো আজ, সোমবার বলরামপুরের বিডিও একেবারে রাস্তায় নেমে মানুষকে কোভিড বিধি-নিষেধ বিষয়ে সচেতন করলেন। এদিন বলরামপুর বাজার ঘুরে কোভিড বিধির আচরণ পালনের সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখেন বলরামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভাশিস ঘোষ । সঙ্গে ছিলেন বলরামপুর থানার ওসি সুদীপ হাজরা সহ প্রশাসনের দল। বলরামপুরের আনাচে কানাচে ঘুরে ঘুরে পথে ঘাটে এবং যেকোনো পাবলিক প্লেসে মানিষকে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা বিষয়ে এদিন বলেন বিডিও ।

শেয়ার করুন

You cannot copy content of this page