নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৩ জানুয়ারি ২০২২ঃ
নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি) বেলুড় মঠের অধীনস্ত সার্বিক বিবেকানন্দ গ্রাম সেবা সংস্থার পক্ষ থেকে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সহ ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র চালু হল। ওইদিন কলকাতা ও পুরুলিয়ার একাধিক চিকিৎসকের উপস্থিতিতে চিকিৎসা কেন্দ্রটির উদ্বোধন করা হয়। সংস্থার মেডিক্যাল কো-অর্ডিনেটর তরুণ বন্দ্যোপাধ্যায় জানান, আধুনিক এই সুসজ্জিত গাড়িতে চিকিসক, নার্স, ফার্মাসিস্ট সহ চিকিৎসা কর্মীরা ছাড়াও থাকছেন ল্যাব ও এক্সরে টেকনিশিয়ানরাও। গাড়িতে মজুত থাকছে রক্তের স্যাম্পেল, প্রয়োজনীয় ওষুধ সহ রক্ত পরীক্ষা ও এক্সরের মত আরো বেশ কিছু সুবিধাও। তরুণ বন্দ্যোপাধ্যায় বলেন, ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রটি মূলত জেলার জঙ্গলমহলের বলরামপুর, আড়ষা, ঝালদা-১ ও ২, মানবাজার, বান্দোয়ান, বরাবাজার ও বাঘমুন্ডির প্রত্যন্ত ও দুর্গম স্থানগুলিতে ঘুরে ঘুরে গরীব ও দুস্থদের চিকিৎসা পরিষেবা প্রদান করবে।



