নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৪ জানুয়ারি ২০২২ঃ
মানবাজার-১ নং ব্লকের ভালুবাসা গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সমাপ্ত হল মঙ্গলবার।এদিন ভালুবাসা গ্রাম পঞ্চায়েতের ১১ জন সদস্যের মধ্যে ৬ জন উপস্থিত হয়ে তাদের অনাস্হা পেশ করে পিডিও এবং ভালোবাসা গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসারের কাছে।
এদিন উপস্থিত সদস্যদের মধ্যে চৈতালি মাহাতো, প্রবীর লোচন সিং সদ্দার, মনিমালা মাহাতো, লেখি মাহাতো, আরতী রুইদাস, আকুল চন্দ কুম্ভকার অনাস্থা আনেন এবং বাকী সদস্যদের মধ্যে মিরা মাহাতো,সুনিত কুমার মাহাতো, নারায়নী মাহাতো ও বিরিঞ্চি রায় মাহাতো এদিন পঞ্চায়েতে উপস্থিত হননি।
প্রসঙ্গত বলা চলে যে গত পঞ্চায়েত নির্বাচনে এখানে সিপিএমের সমথর্নে নির্দল থেকে প্রধান নির্বাচিত হয়, তখন সদস্য সংখ্যা ছিলো তৃণমূলের ৫ জন, সিপিএমের ৩ জন ও নির্দল ৩ জন মোট ১১ জন, কিন্তুু মাসকয়েক আগে সিপিএমের ৩ জন সদস্য জেলা নেতৃত্তের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। এরপর থেকেই পঞ্চায়েতে নানারকম ঠিকাদার নিয়োগ সহ একাধিক দাবিতে ক্ষোভ প্রকাশ করে পঞ্চায়েতের বাকী সদস্যরা।
এ বিষয়ে ভালুবাসা গ্রাম পঞ্চায়েত সদস্য আকুল চন্দ্র কুম্ভকার বলেন, প্রধানকে বারবার বলা স্বওেও উনি আমাদের কথা শুনতেন না তাই বাধ্য হয়ে জনগণের কাজ করার জন্য আমরা ৬ জন সদস্য এই পথে এসেছি, সমস্ত কিছু সরকারি নিয়মকানুন মেনে অনাস্থা হলো এর পরবর্তীকালে ব্লক প্রশাসনের নির্দেশ মোতাবেক প্রধান গঠনের কাজ শুরু হবে। এ বিষয়ে মানবাজার-১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেন, অনাস্থা পক্রিয়া সম্পন্ন হয়েছে এর পরবর্তীকালে পঞ্চায়েত আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।


