নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৪ জানুয়ারি ২০২২ঃ
সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে মঙ্গলবারও খোলা রয়েছে পুরুলিয়া শহরের অন্যতম পর্যটন কেন্দ্র শিকারা পয়েন্ট। এদিন সন্ধ্যায় শিকারা পয়েন্ট গিয়ে দেখা যায় কিশোর কিশোরীরা এখানে ঘোরাঘুরি করছেন। কেউ কেউ আবার শিকারা পয়েন্টের চেয়ারে বসে দিব্যি আড্ডা জমিয়েছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে করোনা বৃদ্ধির জেরে সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও সেই নির্দেশ শিকারা পয়েন্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছায়নি বলে দাবি সেখানকার কর্মীর। শিকারা পয়েন্টের টিকিট কাউন্টার থাকা নাদিম খান বলেন, আমাদের কাছে বন্ধের কোনো নির্দেশ আসেনি। সরকারি নির্দেশে অবশ্যই বন্ধ করা হবে। যদিও পুরুলিয়া শহরে অবস্থিত এই পর্যটন কেন্দ্রে সরকারি নির্দেশ কেন পৌঁছায়নি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

