নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৫ জানুয়ারি ২০২২ঃ
পুরুলিয়া সদর থানার আই সি সহ মোট তিনজন করোনা আক্রান্ত হয়েছেন বলে সদর থানা সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, পুরুলিয়া সদর থানার আই সি দেবাশিস বন্দ্যোপাধ্যায়, মেজবাবু এবং আরেক অফিসারের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে এদিন। এদিকে ঘটনার পরই সরকারি বিশেষ নিয়ন্ত্রণ বিধি মেনে সদর থানার গেটে তালা বন্ধ করা হয়েছে। দেওয়া হয়েছে নোটিশ, “আপাতত ডিউটি টেবিল সদর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে।” অভিযোগ জানাতে বা অন্য প্রয়োজনে মানুষকে সদর ফাঁড়িতে যাওয়ার জন্য নোটিশে উল্লেখ করা হয়েছে। পুরুলিয়া সদর থানা সূত্রে জানা গিয়েছে সংক্রমণের যেকোন রকম সম্ভাবনা আটকাতে গোটা থানা চত্বর স্যানিটাইজ করার কাজ চলছে জোর কদমে।


