নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৫ জানুয়ারি ২০২২ঃ
দ্রুত ছড়াচ্ছে করোনা সংক্রমণ। পুরুলিয়া পৌর এলাকায় সংক্রমণের হার সবচেয়ে বেশি বলে জানা গিয়েছে। শহরের সবচেয়ে অভিজাত রাঁচি রোডে এবার করোনা সংক্রমণের কারণে মাইক্রো কন্টেইনমেন্ট জোন করল পুরুলিয়া পৌরসভা। পৌরসভা সূত্রে খবর, সার্কিট হাউসের উল্টো দিকের আবাসন স্থলে একাধিক বাড়িতে মানুষ করোনা আক্রান্ত হওয়ায় সেখানে মাইক্রো কন্টেইনমেন্ট জোনের পোস্টার দেওয়া হয়েছে। পৌরসভার পক্ষে চলছে আশপাশের এলাকায় স্যানিটাইজেশনের কাজও।


