নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৫ জানুয়ারি ২০২২ঃ

সরকারি নির্দেশ মত সোমবার থেকেই জেলাজুড়ে শুরু হয়েছে ১৮ বছরের কম বয়সী স্কুল পড়ুয়াদের টীকাকরণ কর্মসূচি। স্কুলে স্কুলে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে উপস্থিত থেকে জেলার স্বাস্থ্য কর্মীরা স্কুল পড়ুয়াদের টীকা দেওয়ার কাজ করছেন। আজ, বুধবার পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠেও হল পড়ুয়াদের টীকাকরণ। বিদ্যাপীঠ সূত্রে জানা গিয়েছে, এদিন বিদ্যালয়ের ১৫০ জন পড়ুয়ার টীকাকরণ সম্পন্ন হয়েছে। টীকা নেওয়ার পর পড়ুয়ারা নিজেদের বাড়ি ফিরে যাবে বলেও বিদ্যাপীঠ সূত্রে খবর। এদিন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের টীকাকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া-২ ব্লকের একাধিক আধিকারিক ও বিদ্যাপীঠের শিক্ষকর্মী ও সন্ন্যাসীরা।

শেয়ার করুন

You cannot copy content of this page