নিজস্ব সংবাদদাতা, ঝালদা, ৬ জানুয়ারি ২০২২ঃ

ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে মেশিন পত্র চুরির অভিযোগ। ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়েছে ঝালদা হাসপাতাল চত্বরে। ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকের পক্ষ থেকে লিখিত অভিযোগও দায়ের হয়েছে স্থানীয় ঝালদা থানায়।

ঝালদা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, খোয়া যাওয়া প্রায় লক্ষাধিক টাকা দামের পিসি ওয়ার্কস্টেশন (ডি ই এল) এবং ইন্টারকানেকটিং কেবল দেখভালের দায়িত্বে ছিলেন রেডিও ডায়াগনিসিস বিভাগের স্বাস্থ্য কর্মী সেলিমা সরেন। জানা যায় হাসপতালের এক্সরে রুমে ছিলো এই মেশিন। গত মাসের ৯ তারিখ থেকে এই মেশিনটির খোঁজ পাওয়া যাচ্ছে না। তারপরই হাসপতালের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে বি এম ও এইচ দেবাশীষ মণ্ডল স্থানীয় ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের তীর রেডিও ডায়াগনোসিস বিভাগের কর্মী সেলিমা সোরেনের দিকে। কারণ এই মেশিন পত্রের দায়িত্বে ছিলেন তিনিই। যায় বিরূদ্ধে অভিযোগ, সেই সেলিমা সরেন এ বিষয়ে কোন প্রতিক্রিয়া দিতে রাজি হননি। তবে বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কুনাল কান্তি দে । এদিকে ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা ব্যবস্থার সঙ্গে জড়িত সরকারি সরঞ্জাম চুরি যাওয়ার ঘটনায় হাসপাতালের নিরাপত্তা বিষয়ে উঠছে প্রশ্ন। ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছেন, তদন্ত শুরু করেছে ঝালদা থানার পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page