নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৮ জানুয়ারি ২০২২ঃ

আজ মানবাজার মহকুমা শহরের কাছের একটি বাগানের সামনে থেকে উদ্ধার হলো বিরল প্রজাতির সিভেট। সিভেটটি অসুস্থ বলে জানা গিয়েছে। এদিন স্থানীয় মানুষজন প্রানীটিকে দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেয়। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা এসে সিভেটটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় ভাষায় সিভেটকে বলা হয় ভোঁদড়। উদ্ধার হওয়া ভোঁদড়টি অসুস্থ বলে জানিয়েছেন বনদপ্তরের কর্মীরা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে প্রাথমিক চিকিৎসার পর সিভেটটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page