নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৮ জানুয়ারি ২০২২ঃ
দুটি ছোট চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন দুজন। আজ, শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের ৩২ নম্বর জাতীয় সড়ক রাঁচি রোডে। জানা গিয়েছে, এদিন দুটি ছোট চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়ির দুজন যাত্রী আহত হন। পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজে তাঁদের চিকিৎসা চলছে বলে খবর পাওয়া গিয়েছে।

