নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৯ জানুয়ারি ২০২২ঃ
পুরুলিয়া শহরের “টিম আমাদের প্রিয় পুরুলিয়া”-র উদ্যোগে আজ, রবিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্যোক্তাদের পক্ষে জানা গিয়েছে, পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় পুরুলিয়া শহরের কোর্ট রোডের চিত্তরঞ্জন বয়েজ উচ্চ বিদ্যালয়ের সভাগৃহে এদিন এই শিবিরের আয়োজন করা হয়েছিল। উদ্যোক্তাদের পক্ষে তাপসি দত্ত জানিয়েছেন, এদিনের শিবিরে মোট ৫১ জন স্বেচ্ছা রক্তদান করেন।




