নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১৩ জানুয়ারি ২০২২ঃ

মানবাজারে একটি স্হানীয় পুকুর থেকে উদ্ধার হলো বিরল প্রজাতির সাকার মাছ। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ স্হানীয় একটি পুকুর থেকে উদ্ধার করে এক গ্রামবাসী বাজারে নিয়ে আসেন। এদিন বিরল প্রজাতির এই সাকার মাছটিকে দেখতে ভিড় করেন উৎসাহিত মানুষ জন। পরবর্তী কালে বনদপ্তরকে খবর দিলে বনদপ্তরের কমীরা মাছ টিকে উদ্ধার করে নিয়ে যায়, এখন আপাতত মাছটিকে পর্যবেক্ষনে রাখা হয়েছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই মাছ ময়লা সহ অন্যান্য মাছের খাদ্য খেয়ে থাকে এবং দ্রুত বংশবিস্তার করে থাকে। তাই যে জায়গায় এই মাছ বেশি পরিমাণে থাকে ওই জায়গায় অন্যান্য মাছ কম থাকে।তবে এই মাছ বিষাক্ত এবং খেতে বিস্বাদ। এটা দেশীয় মাছ নয় ফলে অনেকেই এই মাছের সাথে পরিচিত নয়।তাই সতর্ক থাকা ভালো।

শেয়ার করুন

You cannot copy content of this page