নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৯ জানুয়ারি ২০২২ঃ
আরো একটি সাফল্যের পালক জুড়ল পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের মুকুটে। বিদ্যালয় তার সার্বিক উৎকর্ষের স্বীকৃতি পেল। রাজ্যের একটি বহুল প্রচারিত ইংরেজি দৈনিক সংবাদ পত্রের বিচারে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠকে “স্কুল এ্যাওয়ার্ডস ফর এক্সেলেন্স”-এর শংসাপত্র দেওয়া হল। সোমবার পুরুলিয়া বিদ্যাপীঠের দপ্তরে ডাক যোগে শংসাপত্রটি এসে পৌছয় বলে বিদ্যাপীঠ সূত্রে জানা গিয়েছে। তবে বর্তমান অতিমারি পরিস্থিতিতে যে কোন ধরনের অনুষ্ঠান বর্জন করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে “সেরা বিদ্যালয়” – এর স্বীকৃতি পায় পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ।

