নিজস্ব সংবাদদাতা, কোটশিলা, ১৯ জানুয়ারি ২০২২ঃ
গলার নলি কেটে স্বামীকে নৃশংসভাবে খুনের অভিযোগে স্ত্রী এবং তাঁর প্রেমিক দেওর সহ মোট তিনজনকে গ্রেপ্তার করল কোটশিলা থানার পুলিস। স্থানীয় ও পুলিস সূত্রে জানাগিয়েছে, ধৃতদের নাম পারুল কুমার,সঞ্জয় কুমার এবং সৌমেন্দ্র কুমার। বুধবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়।
স্থানীয় এবং পুলিস সূত্রে জানাগিয়েছে, মঙ্গলবার বিকালে কোটশিলা থানার নাচনিটাঁড় এর জঙ্গল এলাকা থেকে পূর্ণচাঁদ কুমার(২২) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে পুলিস গিয়ে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করেন। ওই দিন সন্ধ্যায় মৃতের পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ করা হয়। নির্দিষ্ট কারও নামে মৃতের পরিবার অভিযোগ করেনি। মঙ্গলবার বিকালে কোটশিলা থানারই নাচনিটাঁড় এলাকায় ওই যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। তাঁর গলার নলি কাটা ছিল। এছাড়াও শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতও ছিল বলে পুলিস সূত্রে জানাগিয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিস জানতে পারে সম্প্রতি সঞ্জয় কুমারের সঙ্গে পারুল কুমারের সম্পর্ককে ঘিরে স্বামী স্ত্রী এবং সঞ্জয়ের মধ্যে বচসা হয়। সেই সূত্র ধরেই বিভিন্ন তথ্য জোগাড় শুরু করে পুলিস। তারপরই রাতেই মৃতের স্ত্রী পারুল কুমার, মৃতের খুড়তুতো ভাই সঞ্জয় কুমার এবং সঞ্জয়ের বন্ধু সৌমেন্দ্র কুমারকে গ্রেপ্তার করে পুলিস। কোটশিলা থানার পুলিসের প্রাথমিকভাবে অনুমান সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই খুন হয়েছে। পুলিস সূত্রে জানাগিয়েছে, বুধবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। ধৃতদের মধ্যে পারুল কুমারের ১৪ দিনের জেল হেপাজত হয় এবং বাকি দুজনের ৫ দিনের পুলিস হেপাজতের নির্দেশ দেন পুরুলিয়া জেলা আদালতের বিচারক।
শেয়ার করুন