নিজস্ব সংবাদদাতা, ঝালদা, ১৯ জানুয়ারি ২০২২ঃ
বুধবার বিকালে ঝালদা থানার উহুপিড়হি এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। ঘটনায় জখম আরও তিনজন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। স্থানীয় ও ঝালদা থানার পুলিস সূত্রে জানাগিয়েছে, মৃত যুবকের নাম সুধীর মাহাত(৩৫)। তাঁর বাড়ি ঝালদা থানারই গোপালনগর এলাকায়। মেয়ে এবং স্ত্রীকে নিয়ে তুলিন যাবার সময় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই সুধীরবাবুর মৃত্যু হয়।
শেয়ার করুন