নিজস্ব সংবাদদাতা, বান্দোয়ান, ২ ফেব্রুয়ারি ২০২২ঃ

অবৈধ মদ কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযানে নামলো বান্দোয়ান থানার পুলিশ। জঙ্গলমহলের পুরুলিয়া জেলার অন্যতম ব্লক বান্দোয়ানে এই অভিযানে নামে বান্দোয়ান থানার অন্তর্গত ধবনি গ্রামের বাসিন্দা নির্মল মূর্মু কে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে খবর। এবং গতকাল ও আজ বান্দোয়ান থানার অন্তর্গত চিরুডি গ্রাম পঞ্চায়েতের এলাকার একটি জঙ্গলে হানা দিয়ে প্রচুর পরিমানে অবৈধ মদ নষ্ট করা হলো। এই অবৈধ মদ তৈরির সরঞ্জাম এবং প্রচুর পরিমাণে অবৈধ মদ মাটিতে ঢেলে দেওয়া হয়। প্রায় 10 লিটার মদ তৈরিতে কেমিক্যাল উদ্ধার করা হয়েছে, পুলিশ সূত্রে খবর। গুপ্ত সূত্রে পুলিশ অভিযোগ পাওয়ার পরেই গভীর জঙ্গলে হানা দেয়। অভিযোগ ছিল জঙ্গলের ভিতরে অবৈধ মদ তৈরি করা হয়। এই অভিযোগ পাওয়ার পরেই পুলিশ হানা দেয় জঙ্গলে। বান্দোয়ান থানার ভারপ্রাপ্ত আধিকারিক রানা ভগত জানিয়েছেন এই অবৈধ কারবারের বিরুদ্ধে অভিযান চলবে।

শেয়ার করুন

You cannot copy content of this page