নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৪ ফেব্রুয়ারি ২০২২ঃ

তিনটি পুরসভাতেই মহকুমা শাসক তথা নির্বাচনী আধিকারিকের কাছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করে জেলা প্রশাসন। পুরুলিয়া সদরের মহকুমা শাসক বলেন,এদিন একাধিক জন ডিসিআর তুললেও প্রথমদিন কেউ মনোনয়ন পত্র জমা দেননি। সিসিটিভি এবং ভিডিওগ্রাফির ব্যবস্থা ছাড়াও পর্যাপ্ত পুলিসকর্মীরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। প্রবেশ পথে ব্যারিকেডও করা হয়েছে। গাড়ি এবং বাইক নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page